ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পাম্পের তিন কর্মচারী নাসিম হোসেন, রমিজুল ও দাউদ হোসেনকে আটক করেছে র্যাব।
নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









