
স্টাফ রিপোর্টার : আজ সমাজচিন্তক-কবি সাইফুল ইসলাম চৌধুরীর জন্মদিন। তিনি নান্দনিক কবিতা, সমসাময়িক চিন্তা আর স্বাধীনতার পক্ষের অবিরাম সংগ্রামমূখর মানুষ। এই দিনে তিনি ফেনীতে জন্মগ্রহণ করেন। ফেণী জেলার ছাগলনাইয়া উপজেলার প্রথম নির্বাচিত চেয়্যারমান সলিম উল্লাহ চৌধুরী ও নুরজাহান বেগম এর ১ম সন্তান হিসাবে আমি সাইফুল ইসলাম চৌধুরী । তার স্ত্রী কামরুন নাহার ইপা তাকে সর্বোতভাবে সচল রেখেছেন এবং একমাত্র ছেলে সৌমিকও যুগিয়েছে সাহিত্যপ্রেরণা। যদিও সৌমিক বিদেশের মাটিতে আইটি নির্ভর চাকুরী করছে আর বিয়ে করেছে বাঙালি মেয়ে নিকিতা কে সে স্কুলেয় শিক্ষক। কবি সাইফুল ইসলাম চৌধুরীর একমাত্র কন্যা পৃথুলা অর্থনীতিতে স্নাতক ডিগ্রী নিয়ে আইবিএ ইন্সস্টিউটে মাস্টার্স এর শেষ পর্যায়ে এবং ব্যাংকিং পেশায় যোগ দিয়েছেন । তাদের নিয়েই সংসার জীবন চলমান । 
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষে কর্মজীবনের শুরু ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে ,যার সমাপ্তি ২০১৭ সালে সাউথইস্ট ব্যাংকের মাধ্যমে। আমার আবেগের স্থান হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা যার মধ্যে আমার বাবাও রয়েছেন , বাংলাদেশের জাতীয় পতাকা ও সংগীত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
কবিতা লেখেন নিজের স্বাধীনতায় এবং বলা যায় নিজেকে আনন্দ দিতে আর সময় কাটাতে । এর বাইরে নিবন্ধও লিখেছেন অনেক। বই প্রকাশের উদ্দেশ্য নিজের লেখাকে বাইরের জগতে তুলে ধরা । উল্লেখ্য, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম চৌধুরী বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে উর্ধ্বতন কর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সেভ দ্য রোড-এর উপদেষ্টা হিসেবে বাংলাদেশের আকাশ-সড়ক-রেল ও নৌপথকে দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে গবেষণা-সচেতনতা ও স্বেচ্ছাসেবামূলক কাজে প্রেরণা যোগাচ্ছেন।