1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

যুবশক্তির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : চেক জালিয়াতির মামলায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক মুহাম্মদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুল্লাহ ওই গ্রামের আকমল শিকদারের ছেলে। 
আসাদের পরিবার জানায়, নির্বাচনের পর রাতে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যায় এবং তার বাবার গায়ে রং ঢেলে দেয়।

আসাদের গায়েও রং দেয়। এর প্রতিবাদ করলে ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা তার ওপর আক্রমণ করে। এরপর পুরনো মামলায় তাকে হেনস্তা করার উদ্দেশ্যে পুলিশ ডেকে গ্রেপ্তার করায়। আমরা তার দ্রুত মুক্তি দাবি করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com