চার শর্ত কী?
অন্যের কনটেন্ট কপি না করে নিজস্ব ও মৌলিক কনটেন্ট তৈরি করতে হবে। ভিডিও, ব্লগ বা যেকোনো কনটেন্টে মৌলিকতা বজায় রাখতে হবে।
২. শেয়ারযোগ্য কনটেন্ট বানান
এমন কনটেন্ট তৈরি করতে হবে যাতে দর্শক দেখার পর স্বেচ্ছায় অন্যদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী হয়। মজার, তথ্যবহুল বা উপকারী কনটেন্ট এর মধ্যে অন্যতম।
৩. ফেসবুকের নির্দেশনা মেনে চলুন
নীতিমালা ভঙ্গ করলে মনিটাইজেশন হারাতে হবে কিংবা ভিডিও ট্যাকডাউন হয়ে যেতে পারে। তাই অন্যের ভিডিও বা ছবি ব্যবহার না করে, হতাশাজনক বা ঘৃণাসৃষ্টিকারী কনটেন্ট এড়িয়ে যেতে হবে।
৪. বোনাস শর্ত: রিলস ভিডিও তৈরি করুন
ফেসবুক জানাচ্ছে, ধারাবাহিকভাবে আকর্ষণীয় ও মানসম্মত রিলস ভিডিও তৈরি করলে নতুন দর্শকের কাছে পৌঁছানো সবচেয়ে সহজ হয়। বিশেষ করে নতুন প্রোফাইল বা পেজের জন্য এটি কার্যকর।
ফেসবুকের দাবি, লং ভিডিওর তুলনায় রিলস নতুন দর্শকের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি বড় সুযোগ।
বিশেষজ্ঞ মত
ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের মতে, “ফেসবুকের নতুন এই আপডেট অনেকের জন্য গেমচেঞ্জার হতে পারে। যারা নিয়ম মেনে মৌলিক কনটেন্ট তৈরি করবেন, বিশেষত রিলসের ওপর গুরুত্ব দেবেন, তাদের জন্য সাফল্যের সম্ভাবনা অনেক বেশি।”
ফেসবুক ব্যবহারকারীরা এখন নিয়মিতভাবে এই চার শর্ত মানলে সহজেই নতুন দর্শক, ফলোয়ার এবং আয়ের সুযোগ পেতে পারেন।









