1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

জাতিসংঘে ড. ইউনুস-এর সাথে কারা যাচ্ছেন জানুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী রোববার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তিনি আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় ভাষণ দেবেন। এবারের সফরে প্রথমবারের মতো কোনো সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক দলের চারজন নেতা প্রতিনিধি দলে যুক্ত হচ্ছেন

প্রধান উপদেষ্টার সফরসূচি ও বৈঠকসমূহ
জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ড. ইউনুসের বৈঠক হওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিব, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়াও, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেও তাঁর দেখা হতে পারে বলে জানানো হয়েছে।

২৬ সেপ্টেম্বরের ভাষণে তিনি জুলাই মাসের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রত্যাশা, বিগত এক বছরে দেশের সংস্কার কার্যক্রম এবং আসন্ন নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

প্রথমবার রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্তি
প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিবির চার নেতা যোগ দিচ্ছেন। তারা হলেন—

  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির
  • জামায়াতে ইসলামী নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
  • এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক নেতাদের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ খুব শিগগিরই দেশের সার্বিক দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের হাতে অর্পিত হবে।

নিউইয়র্কে নিরাপত্তা ব্যবস্থা
লন্ডনে সম্প্রতি মাহফুজ আলমের সফরকালে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, নিউইয়র্কে নিরাপত্তা নিশ্চিত করবে এনওয়াইপিডি (নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট)। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে প্রতিবাদ মিছিল ও স্লোগান আটকানোর সুযোগ নেই, তবে কর্মকর্তাদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা থাকবে। এনওয়াইপিডির অভিজ্ঞতা ও প্রস্তুতির কারণে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। যদিও তিনি স্বীকার করেন, প্রতিবাদ কর্মসূচি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোহিঙ্গা নিয়ে বিশেষ সেমিনার
উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, জাতিসংঘে এবার প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যুতে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এর শিরোনাম হলো: “হাই লেভেল কনফারেন্স অন সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com