1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সাংবাদিক রিমন-এর মৃত্যুতে প্রেস ইউনিটির শোক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : বুধবার (৩০ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি আর ফিরে আসেননি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইদুর রহমান রিমন ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান ও নির্ভীক অনুসন্ধানী সাংবাদিক। কর্মজীবনে তিনি দৈনিক মানবজমিন, দৈনিক ইত্তেফাক, এবং সর্বশেষ বাংলাদেশ প্রতিদিন-এ সুনামের সাথে কাজ করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতায় তাঁর দক্ষতা ও নিষ্ঠা তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।

তিনি ছিলেন সাংবাদিকদের প্রিয় একজন অভিভাবকসুলভ সহকর্মী। হাস্যোজ্জ্বল, সহযোগিতাপূর্ণ এবং স্পষ্টভাষী এই মানুষটি সাংবাদিক সমাজে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
সহকর্মীদের মতে— “রিমন ভাই শুধু একজন সাংবাদিক ছিলেন না—তিনি ছিলেন আমাদের বড় ভাই, অভিভাবক। যে কোনো বিপদে তিনি পাশে দাঁড়াতেন। তাঁর অভাব সহজে পূরণ হওয়ার নয়।”

রিমন ভাইয়ের মরদেহ বর্তমানে তাঁর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবন (জি-ব্লক, রোড-১১, হাউজ-৯৭১)-এ নেওয়া হচ্ছে।

আজ তাঁর একমাত্র কন্যা উর্মি দেশের মাটিতে পৌঁছালে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।

ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা ও দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com