
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : দুই বছরের জন্য গাজীপুরের শ্রীপুর প্রেস ক্লাবের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেককে। আর সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নাগরিক ভাবনার শ্রীপুর প্রতিনিধি টিপু সুলতানকে।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় শ্রীপুর প্রেস ক্লাব ভবনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আলফাজ উদ্দিন স্বপন এ নতুন কমিটি ঘোষণা করেন। এর আগে দৈনিক মানবজমিন প্রতিনিধি ও শ্রীপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এনামুল হক আকন্দের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের লক্ষে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি সকল সদস্যের মতামতের ভিত্তিতে দুই বছর মেয়াদের জন্য এ নতুন কমিটি ঘোষণা করেন।