1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

তৃতীয়বারের মত নিবন্ধনের আবেদন নতুনধারার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ফ্যাসিস্ট সরকারের ২ কমিশনে সকল শর্তপূরণ করে আবেদন করেও নিবন্ধন থেকে বঞ্চিত নতুনধারা বাংলাদেশ এনডিবি তৃতীয়বারের মত আবেদন করেছে। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে নিবন্ধনের আবেদনপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক  ওয়াজেদ রানা প্রমুখ। এসময় মোমিন মেহেদী গণমাধ্যমকে বলেন, নির্মম হলেও সত্য নিবন্ধন না দিয়ে তালবাহানাকারী ২ প্রধান নির্বাচন কমিশনারের একজন জুতাপেটা হয়েছে আজ, আরেকজন চরম অপমানিত হয়ে আবার গ্রেফতারও হয়েছে। অতএব, নিবন্ধন থেকে বঞ্চিত না করে সম্মানের সাথে নতুনধারাকে নিবন্ধন দেয়াই হবে বর্তমান প্রধান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার উদাহরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com