1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় এ ঘটনা ঘটে। নিহত হুমায়ূন কবির ওই গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন।

এলাকাবাসী জানান, হুমায়ূন ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় শাহ আলম ও টিটু নামে দুইজন তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। ওই দুই যুবক সেখানে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলার এক পর্যায়ে অজ্ঞাত দুর্বৃত্তরা হুমায়ূনকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com