1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ময়মনসিংহে সাংবাদিক খুন : মোমিন মেহেদীর শোক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

পূর্বাভাস প্রতিনিধি : শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার গৌরীপুরের সহনাটী ইউনিয়নের পাছার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর সন্ধ্যায় সাগরকে গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
সাগর ওই গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। সাগর শম্ভুগঞ্জের টানপাড়া এলাকায় নানার বাড়িতে বসবাস করতেন।
এর আগে সকালে মাদকের প্রাদুর্ভাব নিয়ে লেখালেখির কারণে ময়মনসিংহে সদরে নিজ বাসার সামনে সাংবাদিক স্বপন কুমার ভদ্রকে (৭০) কুপিয়ে হত্যা করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মাদক নিয়ে প্রতিবাদ, বাড়ির সামনেই সাংবাদিককে কুপিয়ে হত্যা!

পুলিশ সুপার জানান, সাংবাদিক স্বপন কুমার ভদ্র কর্মরত থাকা অবস্থায় শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকার মাদকের বিরুদ্ধে পত্রিকায় লেখালেখি করতেন। এতে আসামি সাগর ক্ষুব্ধ হন এবং বছর খানেক আগেও স্বপন ভদ্রকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেন। সাগর নিজেও খুচরা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এলাকায় বিভিন্ন অপকর্মের পাশাপাশি ফেসবুকে এবং মোবাইল ফোনে বিভিন্ন সময় স্বপন ভদ্রকে হুমকি দিতেন তিনি। এর জের ধরে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন। হত্যায় ব্যবহৃত দাটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আজিজুল ইসলাম আরও জানান, আজ সকালে স্বপন ভদ্রের সঙ্গে আসামি সাগরের কথা কাটাকাটি হলে সাগর দৌড়ে তার নানার বাড়িতে যান। সেখান থেকে একটি দা নিয়ে এসে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন ওই সাংবাদিককে। এর নেপথ্যে আরও কেউ আছে কি না তদন্ত করে তা বের করা হবে।

আরও পড়ুন: যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘এ ঘটনায় সবিতা ভদ্র বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় সাগর মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

নিহত স্বপন কুমার ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি। তিনি আগে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বজন পত্রিকায় তারাকান্দা উপজেলা প্রতিনিধি ছিলেন। বর্তমানে তিনি কোনো গণমাধ্যমে কর্মরত ছিলেন না। তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এলাকার বিভিন্ন ঘটনা ও বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করতেন। শম্ভুগঞ্জের টানপাড়া এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে নিজের বাসায় বসবাস করতেন স্বপন ভদ্র। অন্যদিকে এমন নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও কঠোরতম বিচারের দাবি ও গভীর শোক প্রকাশ করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com