1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সকল হত্যার বিচার ও শান্তিপূর্ণ বাংলাদেশের দাবিতে সংবাদ সম্মেলন নতুনধারার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

সোনিয়া দেওয়ান প্রীতি :

অনতিবিলম্বে হত্যাকাণ্ডের বিচার ও পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার দাবি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। তোপখানা রোডস্থ কার্যালয়ে ৫ আগস্ট বিকেল ৪ টায় শিক্ষার্থীদের আন্দোলনে নিহত সকল হত্যার বিচার ও শান্তিপূর্ণ বাংলাদেশের দাবিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। মোমিন মেহেদী এসময় সেনা প্রধানকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি শিক্ষার্থীদের সকল নেতৃবৃন্দকে কোটা সংস্কার না চেয়ে কোটা বাতিলেরও আহবান জানান।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ দ্রুত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের আহবান জানান। অনতিবিলম্বে বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com