1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

সব শিক্ষার্থীকে মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : কোটা সংস্কার আন্দোলনে আটক হওয়া সব শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের আহ্বানও জানান সরকারপ্রধান। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা।

শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।

আগামীকাল রোববার বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com