প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ২:৩৯ পি.এম
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা” শীর্ষক সেমিনার
ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বৈশ্বিক প্রেক্ষাপটে “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ঢাকা

শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. শাহেদা ওবায়েদ। তিনি বাংলাদেশের বর্তমান শিক্ষা কাঠামো, সম্ভাবনা এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ নিয়ে সময়োপযোগী ও বিশ্লেষণধর্মী বক্তব্য প্রদান করেন। সেমিনারের পর তিনি সিডনিতে অবস্থিত Global Education Hub এর অফিস পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, বিশেষ করে ফুল স্কলারশিপ পাওয়ার বাস্তবসম্মত পথ ও কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ বিষয়ে ভবিষ্যতে একসাথে কাজ করার আগ্রহও তিনি প্রকাশ করেন, যা শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, আর সি এন কলেজের প্রধান নির্বাহী ও অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন, ভয়েস অফ সিডনির সম্পাদক অর্কো হাসান এবং Global Education Hub এর কর্ণধার বেলাল ঢালী বক্তব্য রাখেন। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা। সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতি থাকলে আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জন এখন আরও সহজলভ্য। Global Education Hub আপনাকে দিচ্ছে অভিজ্ঞ পরামর্শ, সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন, স্কলারশিপ গাইডলাইন এবং ভিসা সহায়তা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত