বগুড়া থেকে মো. মজনু : বগুড়ায় অনুষ্ঠিত হলো দিনব্যাপি কুঁড়ি উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক নাসির আহমেদ। সভাপতিত্ব দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, কবি ও সম্পাদক
মুহাম্মদ শহীদুল্লাহ্ ও মতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি নাসির আহমেদ বলেন কুঁড়ি উৎসব শিশু কিশোর লিখিয়েদের সাহিত্য চর্চায় উদ্দীপ্ত ও প্রাণবন্ত করে তুলবে। সাহিত্য চর্চ্চার মাধ্যমে শিশু কিশোররা সত্যিকারে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। । অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন কুঁড়ির সম্পাদক এমএ খালেক। দিনব্যাপি অনুষ্ঠান মালার মাধ্যে ছিল শিশুতোষ ছড়া, কবিতা পাঠ, প্রচ্ছদ অংকন, গল্পবলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বর্ষসেরা ৬ জন শিশু কিশোর শিল্পীকে ছড়া,গল্প লেখা ও প্রচ্ছদ অংকনে সংবর্ধিত করা হয়। দিনের শুরুতে কুঁড়ির উদ্যেগে একটি নান্দনিক শোভাযাত্রা বের হয়।