প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ৪:৫৫ পি.এম
বর্ষবরণ বর্ণাঢ্য শোভাযাত্রা
খাগড়াছড়ি জেলার প্রতিনিধি : নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। 
নববর্ষের প্রথম দিন সকালে আয়োজিত এ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বর্ণিল সাজে সজ্জিত শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং খাগড়াছড়ি জেলার পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নববর্ষের এ আনন্দঘন আয়োজন সকলের মাঝে সম্প্রীতি, ঐক্য এবং নতুন প্রত্যয়ের বার্তা পৌঁছে দেয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত