প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৬:০৩ পি.এম
মহানাম যজ্ঞ ও মহোৎসবে ওয়াদুদ ভূঁইয়া
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে আয়োজিত শুভ অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান পরিদর্শন করেছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। বুধবার অনুষ্ঠিত এই ধর্মীয় আয়োজনে তিনি মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং ভক্তবৃন্দ ও উপস্থিত সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি সকলের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং মাটিরাঙ্গা পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মহানাম যজ্ঞ ও মহোৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ধর্মীয় এই উৎসবটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে বলে উপস্থিতরা মন্তব্য করেন।
উল্লেখ্য, প্রতি বছরই শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে এ ধরনের ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে, যা স্থানীয় ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত