স্টাফ রিপোর্টার : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দফায় দফায় সমন্বিত হামলার চেষ্টা ব্যর্থ করে শনিবার অন্তত ৩৭ ‘সন্ত্রাসীকে’ হত্যার দাবি করেছে নিরাপত্তা বাহিনী। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় প্রদেশটিতে মোট নিহত ‘সন্ত্রাসীর’ সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। এসব অভিযানে নিরাপত্তা বাহিনী ও পুলিশের ১০ সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যম। 
শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, বেলুচিস্তানের ১২টি স্থানে একযোগে হামলার চেষ্টা চালায় ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে চিহ্নিত একটি গোষ্ঠী। তবে সময়োচিত ও কার্যকর অভিযানের মাধ্যমে সব হামলা প্রতিহত করা সম্ভব হয়। নিরাপত্তা সূত্র জানায়, এসব অভিযানে জড়িত ৩৭ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।