স্টাফ রিপোর্টার বাগের হাট ও কচুয়া থানা প্রতিনিধি : আগামী ২৬ জুলাই ২০২৫ তারিক উদযাপিত হতে যাচ্ছে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫। উক্ত সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন
২ জন প্রতিদ্বন্দ্বী,প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন ছাতা প্রতীক নিয়ে,হাজরা আসাদুল ইসলাম পান্না,সাবেক কচুয়া সদর ইউনিয়ন এর ইউপি চেয়ারম্যান ও সাবেক সভাপতি কচুয়া থানা বিএনপি এবং চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ,সরদার জাহিদ সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ও কচুয়া থানা আহবায়ক কমিটির সদস্য,সাধারণ সম্পাদক পদে রয়েছেন ২ জন প্রতিদ্বন্দ্বী,এদের মধ্যে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সরদার সাহানেওয়াজ, এবং কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম তহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রতিদ্বন্দ্বী,সকল প্রতিদ্বন্দ্বী আলাদা আলাদা ভাবে তাদের প্রচার কার্যক্রম পরিচালনা করছেন।দলের সিদ্ধান্ত মোতাবেক মানুষকে নির্বাচন মুখি করার উদ্দেশ্য নিয়ে দলটি ভোটের মাধ্যমে দলীয় কাউন্সিল পরিচালনা করছেন।