প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ১:০৭ পি.এম
ফের রুবেলের নেতৃত্বে হামলা : কর্মচারি ইউনিয়নের বিবৃতি
স্টাফ রিপোর্টার : শিক্ষার্থী উপদেষ্টা আসিফ মাহমুদের পৃষ্টপোষকতায় একের পর এক ভয়ংকর হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে, ২৪ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন

রেজি, ঢাকা (৩২৫৬) জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত কমিটির নেতৃবৃন্দের উপর বিএনপি নেতা প্রকৌশলী ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে আন্দোলনকালে সিটি কর্পোরেশনের কর্মচারিদের অংশগ্রহণকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে লিফলেট বিতরণের সময় ফের হামলা করেছে গোলাম কিবরিয়া রুবেল, আরিফুল জামান প্রিন্স, হাসিবুল ইসলাম সুমন মল্লিক, ফরিদুল ইসলাম, আরিফুল ইসলাম, পাভেলসহ শতাধিক সন্ত্রাসী। বহিগরাগতরাও এই হামলায় অংশ নিয়ে হাতুরি-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত করে মোঃ ইউসুফসহ ৭/৮ জন কর্মচারিকে। এই ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: ঢাকা (৩২৫৬) ) জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত) -এর নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা বলেন, নির্মম হলেও সত্য দফায় দফায় এমন হামলার মধ্য দিয়ে শিক্ষার্থী উপদেষ্টা আসিফ মাহমুদের পৃষ্টপোষকতায় গোলাম কিবরিয়া রুবেল, আরিফুল জামান প্রিন্স, হাসিবুল ইসলাম সুমন মল্লিক, ফরিদুল ইসলাম, আরিফুল ইসলাম, পাভেলসহ শতাধিক সন্ত্রাসী সিটি কর্পোরেশনে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। যার খেসারত হিসেবে সিটি কর্পোরেশনের কর্মচারি মহিদুল মল্লিকসহ ১১ জন এখনো গুরুতর আহতবস্থায় চিকিৎসারত আছেন। অনতিবিলম্বে সন্ত্রাসীদের পৃষ্টপোষক শিক্ষার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ, গোলাম কিবরিয়া রুবেল, আরিফুল জামান প্রিন্স, হাসিবুল ইসলাম সুমন মল্লিক, ফরিদুল ইসলাম, আরিফুল ইসলাম, পাভেল-এর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, ইতমধ্যে মামলা হলেও আসামীদেরকে গ্রেফতার করছে না পুলিশ-প্রশাসন বলে অভিযোগ করেছেন আহতদের পরিবার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত