প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ১২:৩৭ পি.এম
নতুনধারার নীরার প্রতিবাদ
স্টাফ রিপোর্টার : চাঁদাবাজী বন্ধের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার রয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় প্রতিবাদ জানিয়েছেন নতুনধারার ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা। তিনি তাঁর ফেসবুক

আইডিতে লিখেছেন- চাঁদার টাকা না দেওয়ায় আমার ছেলেকে মেরেছে।প্রতিবাদ করায় নব্য গজিয়ে ওঠা বিএনপি সন্ত্রাসীদের হামলার স্বীকার হয়েছি। অথচ ঘিবা গ্রামের এই মাহফিল জন্মের পর থেকে হয়ে আসছে।কখনও এমন চাঁদার রূপ দেখিনি। এসব সন্ত্রাসীদের রুখে না দিলে ক্ষমতায় এসে এরা মানুষের বেঁচে থাকা হারাম করে দিবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত