স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। রোববার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, অন্তবর্তীকালিন সরকারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার। আর তারই ধারাবাহিকতায় খুন-মানি লন্ডারিংসহ শতাধিক মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই সকল মামলার আসামী হিসেবে ইন্টারপোলসহ বিভিন্ন মাধ্যমে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে।