স্টাফ রিপোর্টার : ‘পাগল মন’-এর গীতিকার আহমেদ কায়সার স্মরণে বই প্রকাশ করবে সাউন্ডবাংলা। আর বইয়ের জন্য যে কোন সৃজনশীল লেখক-কবি লেখা পাঠাতে পারবেন- mominmahadi@gmail.com-এ। গ্রন্থটিতে প্রকাশিত লেখার জন্য সকল লেখক-কবিকে নগদ অর্থমূল্য, ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হবে। 
উল্লেখ্য, ‘পাগল মন’ গানটি কোনো লোকগান নয়; এই কালজয়ী গানের গীতিকার আহমেদ কায়সার। প্রকৃত নাম : এ, কে, এম, কাউসার আহমেদ। পিতা মরহুম আবদুল আলী শিকদার। মাতা : মরহুমা আমেনা বেগম। সহধর্মিনী : মিসেস সুরাইয়া কায়সার। সন্তান : তাহমিনা আক্তার বাঁধন, ইমতিয়াজ কায়সার নিউজ ও ইমরোজ কায়সার নিবিড়। জন্ম : ১ জুন ১৯৫৭। পটুয়াখালী জেলার গলাচিপা থানার উত্তর চরখালী গ্রামে। কর্মজীবন : ১৯৭২ সালে সাংবাদিকতায় এবং ১৯৭৭ সালে সরকারি চাকুরিতে যোগদান। ১৯৮৫ সালে রেডিও বাংলাদেশ ও ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রথম শ্রেণির গীতিকার হিসেবে তালিকাভুক্তি। লিখিত ও প্রচারিত গানের সংখ্যা প্রায় তিন হাজার। জনপ্রিয় গান :
‘পাগল মন', ‘হারিয়ে গেছে জসিম উদ্দীন', ‘চাঁদ জ্বলে তারা জ্বলে', 'নিঃশ্বাসের নেই কোন বিশ্বাস’, ‘পিরিতের ময়না' ও ‘তুমি আসি আসি বলিয়া' ইত্যাদি। সাহিত্যকর্ম : প্রকাশিত বই : ৩০টি (ভারত থেকে ৫টি ও কোরিয়া থেকে ৩টিসহ), অনুদিত (ইংরেজি) ৩টি। আহমেদ কায়সারকে নিবেদিত গ্রন্থ : ৩টি। সম্পাদিত : ২টি। যৌথ : ২৭টি। প্রকাশিতব্য ৪টি। পুরস্কার : স্বর্ণপদকসহ পুরস্কার (স্বদেশ) : ৭১টি। স্বর্ণপদকসহ পুরস্কার (বিদেশ) ঃ উল্লেখযোগ্য হলো- নজরুল সম্মাননা, আমরা করবো জয় সম্মাননা, সাউন্ডবাংলা গোল্ডেন বুক অ্যাওয়ার্ড, স্বপ্নালোক স্বর্ণকলম সম্মাননা, ওসমানী পুরস্কারসহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার। ০৫টি। সম্পাদক : ছড়ার আসর ও জাদুর পেন্সিল। ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম : জীবন সদস্য : বাংলা একাডেমি এবং নন্দিনী সাহিত্য ও পাঠচক্র। পৃষ্ঠপোষক ঃ জাতীয় আধ্যাত্মিক কবিতা পরিষদ এবং নন্দিনী সাহিত্য ও পাঠচক্র। সভাপতি ঃ দেশ নাট্য সংসদ। চাটার্ড মেম্বার ঃ লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল ৩১৫-বি-২। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক : লায়ন্স ক্লাব অব ঢাকা বনফুল প্রাইম। উপদেষ্টা ঃ অগ্রগামি সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠী এবং নন্দিনী সাহিত্য ও পাঠচক্র। প্রতিষ্ঠাতা : কায়সার-সেলিম ক্রিকেট টুর্ণামেন্ট- মুজিবনগর মেহেরপুর এবং দেশ নাট্যদল। বিদেশ ভ্রমণ : ভারত, নেপাল, সিঙ্গাপুর, ইরান, সৌদি আরব, বাহরাইন, মালয়েশিয়া, চীন ও উত্তর কোরিয়া । তিনি নতুনধারা বাংলাদেশ এনডিবির উপদেষ্টা পর্ষদের সদস্য ছিলেন।