প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৪, ৮:১০ এ.এম
আবার কারাগারে সালমান এফ রহমান
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাহজাহান মাঝিসহ অনেকে আহত হন। পরে তিনি দোহার থানায় মামলা করেন।
গণ-আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের এক সপ্তাহ পর ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় ঢাকার সদরঘাটে গ্রেপ্তার হন সালমান এফ রহমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত