প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ৮:৫০ এ.এম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সজিবুল ইসলাম পাভেল কালাই(জয়পুরহাট) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় কালাই উপজেলার ৪নং উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা'কে

গ্রেফতার করেছে র্যাব-৫, জয়পুরহাট।
শনিবার বিকেল ৫টার দিকে তার নিজ বাড়ি উদয়পুর ইউনিয়নের নওয়ানা সারুঞ্জা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত ওয়াজেদ আলী উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, গত ৪ আগস্ট জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যাচেষ্টা মামলা এবং বিস্ফোরক আইনে করা মামলায় ওয়াজেদ আলী এজাহার নামীয় আসামি। নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত