
এই টালিউড নায়ক বলেন, ‘কী এক বিপদে পড়েছি, সবাই শুধু ফোন দিয়ে জানতে চাইছেন, আমি মারা গেছি কিনা। আমার মৃত্যুর খবরটি গুজব। এখনো ভালো আছি, সুস্থ আছি।’
তিনি আরও বলেন, ‘কী আর বলব বলেন! গুজবের মাধ্যমে আমাকেও মেরে ফেলা হয়েছে! এটা আবার অনেকেই শেয়ারও করেছেন। তাদের শেয়ার করার আগে যাচাই করা উচিত ছিল। যে কারণে এই দুই দিন ধরে একের পর এক ফোন পাচ্ছি। দুই দিন ধরে বিভিন্ন দেশে থেকে আমাকে ফোন দিয়ে জানতে চাইছেন, আমি নাকি মারা গেছি। শুধু আমি নয়, আমার স্ত্রীকেও ফোন দিয়ে আত্মীয়স্বজনেরা একই কথা জানতে চাইছেন। ভক্তরাও উদগ্রীব। এখন সবাইকে বলতে হচ্ছে, আমি জীবিত আছি, সুস্থ আছি।’
একটি ভিডিওর মাধ্যমে রুবেলের মৃত্যুর গুজবটি ছড়িয়েছে। যেখানে রুবেলের নামের আগে ব্যবহার করা হয়েছে প্রয়াত শব্দটি। এরপর-ই ছড়ায় গুজব। যার লাগাম টানতে কথা বলেন নায়ক নিজেই।